আতঙ্ক হওয়া যাবে না, সর্তক হতে হবে
- আপলোড তারিখঃ
২০-০৩-২০২০
ইং
করোনাভাইরাস প্রতিরোধে সাবান বিতরণকালে টোটন জোয়ার্দ্দার
শহর প্রতিবেদক:
করোনাভাইরাস প্রতিরোধে হাত ধোয়ার জন্য সাবান বিতরণ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গার একাডেমি মোড়ে সাধারণ জনগণের মধ্যে তিনি এ সাবান বিতরণ করেন।
এ সময় টোটন জোয়ার্দ্দার বলেন, ‘আমাদের আতঙ্ক হওয়া যাবে না, সর্তক হতে হবে। ঘন ঘন পানি পান করতে হবে, খাবারের পূর্বে হাত ধুতে হবে ভালো করে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। সরকারের নির্দেশনা মেনে চলতে হবে সবাইকে। করোনাভাইরাসের লক্ষণ সর্দি-জ্বর, মাথাব্যথা, গলাব্যথা, কাশি ও শরীরে অস্বস্তি বোধ হওয়ার মতো কিছু মনে হলে, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।’ সাবান বিতরণকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন মণ্ডলসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
কমেন্ট বক্স