আতঙ্ক হওয়া যাবে না, সর্তক হতে হবে

আপলোড তারিখঃ 2020-03-20 ইং
আতঙ্ক হওয়া যাবে না, সর্তক হতে হবে ছবির ক্যাপশন:
করোনাভাইরাস প্রতিরোধে সাবান বিতরণকালে টোটন জোয়ার্দ্দার শহর প্রতিবেদক: করোনাভাইরাস প্রতিরোধে হাত ধোয়ার জন্য সাবান বিতরণ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গার একাডেমি মোড়ে সাধারণ জনগণের মধ্যে তিনি এ সাবান বিতরণ করেন। এ সময় টোটন জোয়ার্দ্দার বলেন, ‘আমাদের আতঙ্ক হওয়া যাবে না, সর্তক হতে হবে। ঘন ঘন পানি পান করতে হবে, খাবারের পূর্বে হাত ধুতে হবে ভালো করে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। সরকারের নির্দেশনা মেনে চলতে হবে সবাইকে। করোনাভাইরাসের লক্ষণ সর্দি-জ্বর, মাথাব্যথা, গলাব্যথা, কাশি ও শরীরে অস্বস্তি বোধ হওয়ার মতো কিছু মনে হলে, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।’ সাবান বিতরণকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন মণ্ডলসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)