মুজিববর্ষ উদ্যাপনে জাতীয় কমিটির প্রধান সমন্বয়কের সঙ্গে মেহেরপুর জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্স
- আপলোড তারিখঃ
১৩-০৩-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে মেহেরপুর জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকোলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সে জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ড., কামাল আব্দুল নাসের চৌধুরী দেশের সব বিভাগ ও জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলেন। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সিভিল সার্জন ডা. মো. নাসিরুদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, পিপি পল্লব ভট্টাচার্য্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলুসহ সরকারি কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স