মুজিববর্ষ উদ্যাপনে জাতীয় কমিটির প্রধান সমন্বয়কের সঙ্গে মেহেরপুর জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্স

আপলোড তারিখঃ 2020-03-13 ইং
মুজিববর্ষ উদ্যাপনে জাতীয় কমিটির প্রধান সমন্বয়কের সঙ্গে মেহেরপুর জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্স ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষে জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে মেহেরপুর জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকোলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সে জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ড., কামাল আব্দুল নাসের চৌধুরী দেশের সব বিভাগ ও জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলেন। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. আতাউল গনি, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, সিভিল সার্জন ডা. মো. নাসিরুদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, পিপি পল্লব ভট্টাচার্য্য, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলুসহ সরকারি কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)