মেহেরপুরের বারাদীতে চানাচুর খেয়ে শিশুসহ পাঁচজন অসুস্থ
- আপলোড তারিখঃ
০৭-০৩-২০২০
ইং
মেহেরপুর অফিস:
মেহেরপুরে খোলা বাজারের চানাচুর খেয়ে পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও বাকি তিনজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল আটটার দিকে মেহেরপুর সদর উপজেলার বারাদী গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ রোগীর আত্মীয়-স্বজনদের মাধ্যমে জানা যায়, খোলা বাজারের চানাচুর খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। পরে তাঁদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। অসুস্থরা হলেন- বারাদী গ্রামের শাজাহানের মেয়ে সানজিদা (০৩) ও শাহানাজ (১৮) এবং একই এলাকার খাদিমুলের মেয়ে ময়না (৩২), দুঃখুর মেয়ে খাদিজা (১৩) ও আরমানের মেয়ে তামান্না (১০)। এ ঘটনার বিষয়ে শাজাহান বলেন, ‘আমার ফুপু বারাদী বাজার থেকে খোলা চানাচুর কিনে এনেছিলেন সেই চানাচুর খাওয়ার পর বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়লে তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে আসি। তবে চানাচুর বিক্রেতা নাম ঠিকানা জানা যায়নি।
কমেন্ট বক্স