মেহেরপুরের বারাদীতে চানাচুর খেয়ে শিশুসহ পাঁচজন অসুস্থ

আপলোড তারিখঃ 2020-03-07 ইং
মেহেরপুরের বারাদীতে চানাচুর খেয়ে শিশুসহ পাঁচজন অসুস্থ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে খোলা বাজারের চানাচুর খেয়ে পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও বাকি তিনজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল আটটার দিকে মেহেরপুর সদর উপজেলার বারাদী গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ রোগীর আত্মীয়-স্বজনদের মাধ্যমে জানা যায়, খোলা বাজারের চানাচুর খেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। পরে তাঁদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। অসুস্থরা হলেন- বারাদী গ্রামের শাজাহানের মেয়ে সানজিদা (০৩) ও শাহানাজ (১৮) এবং একই এলাকার খাদিমুলের মেয়ে ময়না (৩২), দুঃখুর মেয়ে খাদিজা (১৩) ও আরমানের মেয়ে তামান্না (১০)। এ ঘটনার বিষয়ে শাজাহান বলেন, ‘আমার ফুপু বারাদী বাজার থেকে খোলা চানাচুর কিনে এনেছিলেন সেই চানাচুর খাওয়ার পর বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়লে তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে আসি। তবে চানাচুর বিক্রেতা নাম ঠিকানা জানা যায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)