মেহেরপুরে পচা মাংস বিক্রির অপরাধে বিক্রেতার জরিমানা
- আপলোড তারিখঃ
২২-০১-২০২০
ইং
মেহেরপুর অফিস:
বাসি ও পচা মাংস বিক্রি করার দায়ে মেহেরপুর বড় বাজারের শুকুর আলী নামের এক মাংস বিক্রেতার কাছে থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, বড় বাজারের মাংস বিক্রেতা শুকুর আলীর কাছ থেকে গরুর মাংস কিনে নিয়ে যান এক ক্রেতা। ওই মাংস দিয়ে পচা ও দুর্গন্ধ বের হলে ওই ক্রেতা মাংস বিক্রেতাকে চ্যালেঞ্জ করেন। এ সময় পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মনিরুল ইসলাম মাংস পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন মাংস দিয়ে পচা দুর্গন্ধ বের হচ্ছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ আইন ৯-এর ৬১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। শুকুর আলী মেহেরপুর শহরের চক্রপাড়ার মকবুল হোসেনের ছেলে।
কমেন্ট বক্স