মেহেরপুরে পচা মাংস বিক্রির অপরাধে বিক্রেতার জরিমানা

আপলোড তারিখঃ 2020-01-22 ইং
মেহেরপুরে পচা মাংস বিক্রির অপরাধে বিক্রেতার জরিমানা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: বাসি ও পচা মাংস বিক্রি করার দায়ে মেহেরপুর বড় বাজারের শুকুর আলী নামের এক মাংস বিক্রেতার কাছে থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, বড় বাজারের মাংস বিক্রেতা শুকুর আলীর কাছ থেকে গরুর মাংস কিনে নিয়ে যান এক ক্রেতা। ওই মাংস দিয়ে পচা ও দুর্গন্ধ বের হলে ওই ক্রেতা মাংস বিক্রেতাকে চ্যালেঞ্জ করেন। এ সময় পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মনিরুল ইসলাম মাংস পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন মাংস দিয়ে পচা দুর্গন্ধ বের হচ্ছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ আইন ৯-এর ৬১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। শুকুর আলী মেহেরপুর শহরের চক্রপাড়ার মকবুল হোসেনের ছেলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)