মহেশপুর সীমান্তে দুই দালালসহ ১৬ অনুপ্রবেশকারী আটক
- আপলোড তারিখঃ
০৬-১২-২০১৯
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ২ দালালসহ ১৬ জনকে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার জলুলী ও পলিয়ানপুর বিওপির সীমান্ত থেকে তাঁদের আটক করা হয়। এ নিয়ে গত ২০ দিনে ২৭০ জনকে আটক করল বিজিবি। ঝিনাইদহের খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, বৃহস্পতিবার সকালে জলুলী ও পলিয়ানপুর বিওপির সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় জলুলী বিওপির অধীনে মাটিলা মাঠ থেকে আটক করা হয় চারজন পুরুষ, তিনজন নারী ও একজন দালালকে। একই সময় পলিয়ানপুর বিওপির অধীনের ভৈরবা মোড় থেকে পাঁচজন পুরুষ, দুজন নারী ও একজন দালালকে আটক করা হয়। তাঁদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বলে তাঁরা দাবি করেছেন।
কমেন্ট বক্স