মহেশপুর সীমান্তে দুই দালালসহ ১৬ অনুপ্রবেশকারী আটক

আপলোড তারিখঃ 2019-12-06 ইং
মহেশপুর সীমান্তে দুই দালালসহ ১৬ অনুপ্রবেশকারী আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ২ দালালসহ ১৬ জনকে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার জলুলী ও পলিয়ানপুর বিওপির সীমান্ত থেকে তাঁদের আটক করা হয়। এ নিয়ে গত ২০ দিনে ২৭০ জনকে আটক করল বিজিবি। ঝিনাইদহের খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, বৃহস্পতিবার সকালে জলুলী ও পলিয়ানপুর বিওপির সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় জলুলী বিওপির অধীনে মাটিলা মাঠ থেকে আটক করা হয় চারজন পুরুষ, তিনজন নারী ও একজন দালালকে। একই সময় পলিয়ানপুর বিওপির অধীনের ভৈরবা মোড় থেকে পাঁচজন পুরুষ, দুজন নারী ও একজন দালালকে আটক করা হয়। তাঁদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তিরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বলে তাঁরা দাবি করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)