এনজিও কর্মীদের চাপে গৃহবধূ আত্মহত্যা
- আপলোড তারিখঃ
২৯-১১-২০১৯
ইং
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার লক্ষীপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে জুলেখা খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঋণের চাপে অতিষ্ঠ হয়ে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে গ্রামবাসী অভিযোগ করেন। তিনি লক্ষীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। পারিবারকি সূত্রে জানা গেছে, জুলেখা খাতুন আশা এনজিও থেকে ঋণ গ্রহণ করেন। টাকার জন্য বেশ কিছু দিন ধরে এনজিও কর্মীরা চাপ দিতে থাকেন। কিন্তু তিনি টাকা জোগাড় করতে ব্যর্থ হন। একপর্যায়ে এনজিও কর্মীদের চাপে নিরুপায় হয়ে বৃহস্পতিবার সকালে নিজ ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন। এ ব্যাপারে জুলেখার স্বামী আব্দুর রাজ্জাক একটি অভিযোগ দিয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে হরিণাকু-ু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, তিনি শুনেছেন, এনজিও থেকে তাঁর ঋণ নেওয়া ছিল। তবে মৃত্যুর কারণ অনুসন্ধান করছে পুলিশ।
কমেন্ট বক্স