এনজিও কর্মীদের চাপে গৃহবধূ আত্মহত্যা

আপলোড তারিখঃ 2019-11-29 ইং
এনজিও কর্মীদের চাপে গৃহবধূ আত্মহত্যা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার লক্ষীপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে জুলেখা খাতুন নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঋণের চাপে অতিষ্ঠ হয়ে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে গ্রামবাসী অভিযোগ করেন। তিনি লক্ষীপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী। পারিবারকি সূত্রে জানা গেছে, জুলেখা খাতুন আশা এনজিও থেকে ঋণ গ্রহণ করেন। টাকার জন্য বেশ কিছু দিন ধরে এনজিও কর্মীরা চাপ দিতে থাকেন। কিন্তু তিনি টাকা জোগাড় করতে ব্যর্থ হন। একপর্যায়ে এনজিও কর্মীদের চাপে নিরুপায় হয়ে বৃহস্পতিবার সকালে নিজ ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেন। এ ব্যাপারে জুলেখার স্বামী আব্দুর রাজ্জাক একটি অভিযোগ দিয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে হরিণাকু-ু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, তিনি শুনেছেন, এনজিও থেকে তাঁর ঋণ নেওয়া ছিল। তবে মৃত্যুর কারণ অনুসন্ধান করছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)