রবিবার, ২৬ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের বিদায় ও নবীণবরণ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৫-০১-২০১৭ ইং
আলমডাঙ্গা এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের বিদায় ও নবীণবরণ অনুষ্ঠিত

`20170124_123217`

আলমডাঙ্গা অফিস: গতকাল সকাল ১০টার দিকে আলমডাঙ্গার এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ অনুষ্ঠান বিদ্যালয় চত্বরে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শুদ্ধ সংষ্কৃতি চর্চাকেন্দ্রের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা লোকমর্চার সহ-সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, ম্যানেজিং কমিটির সদস্য দাউদ আলী, জালাল উদ্দিন, নবিছউদ্দি, আব্দুল আলীম। ১০ম শ্রেণীর ছাত্র রাকিবুল ইসলাম ও রামিছা আক্তারের উপস্থাপনায় বক্তব্য রাখেন সহকারি শিক্ষক সাজ্জাদ হোসেন, আহসান হাবিব, সাবলুর রহমান, আব্দুস সালাম, আকরাম আলী, রকিবুল আনোয়ার, শিরিনা আক্তার, রহিমা খাতুন, আশরাদুল আলম, কাকলী রানী সরকার, খালিদ মাহমুদ, আক্তারুজ্জামান, মিরাজুল ইসলাম। অনুষ্ঠান শেষে ওস্তাদ কমলকান্তি চক্রবর্তীর পরিচালনায় এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



কমেন্ট বক্স
notebook

প্রেসিডেন্ট নির্বাচনে তাড়াহুড়া নয়