হেমন্তের বিকেলে দর্শনায় কবি-সাহিত্যিকদের আড্ডা
- আপলোড তারিখঃ
১৭-১১-২০১৯
ইং
দর্শনা অফিস:
‘মুক্তচিন্তায় সৃজনশীল প্রকাশ ঘটুক কবিতায়’ প্রতিপাদ্যে গত শুক্রবার বিকেলে দর্শনা প্রেসক্লাবে চুয়াডাঙ্গা জেলার কবি ও সাহিত্যিকরা দেন এক প্রাণ খোলা আড্ডা। দর্শনা সাহিত্য পরিষদের আয়োজনে হেমন্তের বিকেলের এ আড্ডায় জেলার প্রায় ৪০ জন কবি-সাহিত্যিক অংশ নেন। আড্ডায় কবিরা একে একে নিজেদের স্বরচিত কবিতা আবৃতি, প্রবন্ধ ও ছোট গল্পের পাঠের মধ্য দিয়ে জমিয়ে তোলেন আড্ডা।
এ আড্ডায় সভাপতিত্ব করেন সাংবাদিক হানিফ মন্ডল এবং প্রধান অতিথি ছিলেন দর্শনা গণ-উন্নয়ন গ্রন্থগারের পরিচালক আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক, কবি ও ছড়াকার এম এ মামুন, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, জীবননগর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, দামুড়হুদা সাহিত্য পরিষদের আব্দুল আলিম, কার্পাসডাঙ্গা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা খাতুন, শিশুদের জন্য ফাউন্ডেশন-এর সভাপতি ফকরুল ইসলাম।
এ ছাড়া কবিতা আবৃতি, প্রবন্ধ ও ছোট গল্প পাঠ করেন শিক্ষিকা শাপলা খাতুন, ঈশিতা খাতুন, আজিজুল হক, খালেদা খানম, মুন্সি কবির, হজরত আলী, আব্দুর রশিদ, আব্দুল আলিম, আজিজ হোসেন, অশোক দত্ত, হারুন-অর রশিদ, আকলিমা খাতুন, জাহাঙ্গীর মল্লিক, মিজানুর রহমান শনু, জাকিয়া সুলতানা ঝুমুর, মুর্শিদ আলম, চিত্তরঞ্জন সাহা চিতু, আবুল কালাম, শহিদুল ইসলাম শহিদ, বখতিয়ার হোসেন ও সিরাজুল ইসলাম প্রমুখ। আড্ডাটি সার্বিক পরিচালনা করেন দর্শনা সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ।
কমেন্ট বক্স