হেমন্তের বিকেলে দর্শনায় কবি-সাহিত্যিকদের আড্ডা

আপলোড তারিখঃ 2019-11-17 ইং
হেমন্তের বিকেলে দর্শনায় কবি-সাহিত্যিকদের আড্ডা ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: ‘মুক্তচিন্তায় সৃজনশীল প্রকাশ ঘটুক কবিতায়’ প্রতিপাদ্যে গত শুক্রবার বিকেলে দর্শনা প্রেসক্লাবে চুয়াডাঙ্গা জেলার কবি ও সাহিত্যিকরা দেন এক প্রাণ খোলা আড্ডা। দর্শনা সাহিত্য পরিষদের আয়োজনে হেমন্তের বিকেলের এ আড্ডায় জেলার প্রায় ৪০ জন কবি-সাহিত্যিক অংশ নেন। আড্ডায় কবিরা একে একে নিজেদের স্বরচিত কবিতা আবৃতি, প্রবন্ধ ও ছোট গল্পের পাঠের মধ্য দিয়ে জমিয়ে তোলেন আড্ডা। এ আড্ডায় সভাপতিত্ব করেন সাংবাদিক হানিফ মন্ডল এবং প্রধান অতিথি ছিলেন দর্শনা গণ-উন্নয়ন গ্রন্থগারের পরিচালক আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক, কবি ও ছড়াকার এম এ মামুন, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, জীবননগর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, দামুড়হুদা সাহিত্য পরিষদের আব্দুল আলিম, কার্পাসডাঙ্গা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলিমা খাতুন, শিশুদের জন্য ফাউন্ডেশন-এর সভাপতি ফকরুল ইসলাম। এ ছাড়া কবিতা আবৃতি, প্রবন্ধ ও ছোট গল্প পাঠ করেন শিক্ষিকা শাপলা খাতুন, ঈশিতা খাতুন, আজিজুল হক, খালেদা খানম, মুন্সি কবির, হজরত আলী, আব্দুর রশিদ, আব্দুল আলিম, আজিজ হোসেন, অশোক দত্ত, হারুন-অর রশিদ, আকলিমা খাতুন, জাহাঙ্গীর মল্লিক, মিজানুর রহমান শনু, জাকিয়া সুলতানা ঝুমুর, মুর্শিদ আলম, চিত্তরঞ্জন সাহা চিতু, আবুল কালাম, শহিদুল ইসলাম শহিদ, বখতিয়ার হোসেন ও সিরাজুল ইসলাম প্রমুখ। আড্ডাটি সার্বিক পরিচালনা করেন দর্শনা সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)