আনন্দবাস একাদশকে হারিয়ে শিবপুর চ্যাম্পিয়ন
- আপলোড তারিখঃ
০১-১১-২০১৯
ইং
মুজিবনগরের বাগোয়ানে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
মুনশী মোকাদ্দেস/শেরখান:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের বাগোয়ান যুবসংঘের আয়োজনে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় আনন্দবাস একাদশকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শিবপুর সমাজকল্যাণ ক্লাব। খেলা শেষে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বাগোয়ান ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য কাজী কমর উদ্দীন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন ও মেহেরপুর টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুর রহমান মোংলা, রাজনীতিবিদ ঝুটিকা প্রমুখ।
ফাইনাল খেলায় দুটি গোল করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শিবপুর সমাজকল্যাণ ক্লাবের স¤্রাট। টুর্নামেন্টে ভালো খেলার জন্য ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন বাগোয়ান যুবসংঘ একাদশের আনিচুর। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মারুফ হাসান মৃদুল, সহকারী হিসেবে ছিলেন জাহাঙ্গীর ও এখলাস। খেলায় পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ সাত হাজার টাকা এবং রানার্সআপ দলকে ট্রফি ও নগদ পাঁচ হাজার টাকা প্রদান করা হয়। বাগোয়ান যুবসংঘের পক্ষে খেলাটির সার্বিক দায়িত্বে ছিলেন কামরুজ্জামান রুবেল।
কমেন্ট বক্স