আনন্দবাস একাদশকে হারিয়ে শিবপুর চ্যাম্পিয়ন

আপলোড তারিখঃ 2019-11-01 ইং
আনন্দবাস একাদশকে হারিয়ে শিবপুর চ্যাম্পিয়ন ছবির ক্যাপশন:
মুজিবনগরের বাগোয়ানে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত মুনশী মোকাদ্দেস/শেরখান: মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের বাগোয়ান যুবসংঘের আয়োজনে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় আনন্দবাস একাদশকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শিবপুর সমাজকল্যাণ ক্লাব। খেলা শেষে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বাগোয়ান ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য কাজী কমর উদ্দীন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন ও মেহেরপুর টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাগোয়ান ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুর রহমান মোংলা, রাজনীতিবিদ ঝুটিকা প্রমুখ। ফাইনাল খেলায় দুটি গোল করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শিবপুর সমাজকল্যাণ ক্লাবের স¤্রাট। টুর্নামেন্টে ভালো খেলার জন্য ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন বাগোয়ান যুবসংঘ একাদশের আনিচুর। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মারুফ হাসান মৃদুল, সহকারী হিসেবে ছিলেন জাহাঙ্গীর ও এখলাস। খেলায় পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও নগদ সাত হাজার টাকা এবং রানার্সআপ দলকে ট্রফি ও নগদ পাঁচ হাজার টাকা প্রদান করা হয়। বাগোয়ান যুবসংঘের পক্ষে খেলাটির সার্বিক দায়িত্বে ছিলেন কামরুজ্জামান রুবেল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)