শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

একবছর আগে দামুড়হুদার বারাদী সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ভারতীয় ২ নাগরিককে তুলে দেয়া হলো বিএসএফের হাতে

  • আপলোড তারিখঃ ১৯-০১-২০১৭ ইং
একবছর আগে দামুড়হুদার বারাদী সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ভারতীয় ২ নাগরিককে তুলে দেয়া হলো বিএসএফের হাতে

`cv`

আওয়াল হোসেন/ওয়াসিম রয়েল: দীর্ঘ এক বছর বাংলাদেশে কারাভোগ করে ভারতীয় দুই নাগরিক দর্শনা সীমান্ত দিয়ে ভারতের বিএসএফের হাতে তুলে দেওয়া হয়। গতকাল বেলা ২টার দিকে দর্শনা সীমান্ত দিয়ে এ দুই নাগরিককে ভারতে ফেরত পাঠানো হয়েছে। এরা হলেন ভারতের নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানার গোবিন্দপুর এর শ্রী রজন্ত বিশ্বাস (২১) ও মথুরাপুর গ্রামের শ্রী বাবন ঘোষ (২২)। গতকাল বেলা ২টার দিকে দর্শনা বিজিবি কোম্পানী কমান্ডার তোফাজ্জেল হোসেন ও দর্শনা কাষ্টমস পুলিশ আফিসার মাহাবুবুর রহমান ঐ দুই ভারতীয় নাগরিককে ফেরত দেওয়ার সময় উপস্থিত ছিলেন ভারতের কেষ্টগঞ্জ থানার অফিসার ইন-র্চাজ বিকাশ মন্ডল ও বিএসএফের দিপক ইয়াদব এবং ইমিগ্রেশন অফিসার তরুন সরকার উপস্থিত থেকে তাদের হাতে তুলে দেন। উল্লেখ্য এ দুই ভারতীয় নাগরিক গত ১বছর আগে দামুড়হুদা উপজেলার বারদি কামার পাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ্য অনুপ্রবেশ করে। এসময় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানা পুলিশ তাদের দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ