শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় গোল্ডকাপ ফুটবলের ফাইনালে স্বাগতিকরা

  • আপলোড তারিখঃ ২৭-১১-২০২৬ ইং
আন্দুলবাড়ীয়ায় গোল্ডকাপ ফুটবলের ফাইনালে স্বাগতিকরা

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ায় মরহুম রাশেদ (মিয়াভাই) স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে দামুড়হুদা নওজোয়ান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিক আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ফুটবল একাদশ। বিজয়ী দলের হয়ে জোড়া গোল করেন ১০ নম্বর জার্সিধারী শাকিল। পরাজিত দলের হয়ে একমাত্র গোলটি করেন ইমন।


গতকাল বুধবার বেলা তিনটায় আন্দুলবাড়ীয়া বাজারসংলগ্ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। প্রথমার্ধে শাকিলের দুই গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক দল। দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। এসময় দামুড়হুদা নওজোয়ান স্পোর্টিং ক্লাব একটি গোল করলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ফুটবল একাদশ।


টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া বাজার ব্যবসায়ী সংগঠনের সেক্রেটারি মোল্লা মো. মোতাহারুল ইসলাম (চঞ্চল), আন্দুলবাড়ীয়া কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাইদুর রহমান বাবু, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আওলাদ হোসেন সর্দার, শাহাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আক্তার হোসেন, টু-আইসি সোহেল, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবদল নেতা এস এম জাভেদ (লাল মিয়া), জীবননগরের তরুণ ক্রীড়া সংগঠক ও সাবেক ছাত্রদল নেতা মিনাজুল হক মিনা, মিন্টু ফুটবল একাদশ ঢাকার টিম পরিচালক মিন্টু মিয়া, মরহুম রাশেদ মিয়ার ভাই রাসেল মিয়া এবং সাংবাদিকপুত্র মুস্তাসিম বিল্লাহ।


খেলা শেষে বিজয়ী দলের গোলরক্ষক রাইয়্যান আরাফাত সোহান সেরা গোলরক্ষকের পুরস্কার পান। ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারের স্পন্সর ছিলেন মোল্লা জুয়েলার্সের স্বত্বাধিকারী মোল্লা জুয়েল। 



কমেন্ট বক্স
notebook

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দামুড়হুদায় ছাত্রদলের প্রতিবাদ মিছিল