মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় ফেনসিডিলসহ ঝিনাইদহের আকরাম আটক

  • আপলোড তারিখঃ ০৮-১০-২০১৯ ইং
চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় ফেনসিডিলসহ ঝিনাইদহের আকরাম আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়া এলাকা থেকে ফেনসিডিলসহ আকরাম হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বেড়মপুর ফাঁড়ির পুলিশ। আটক হওয়া আকরাম হোসেন ঝিনাইদহ সদর উপজেলার ধোপাঘাটা গোবিন্দপুর গ্রামের মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে। পরে মাদক আইনে মামলা করে তাঁকে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। গতকাল সোমবার বিকেল চারটার দিকে আকন্দবাড়িয়া ফার্মপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ফাঁড়ি পুলিশের টহল দল গতকাল বিকেলে নিয়মিত অভিযানে বের হয়। অভিযানকালে আকন্দবাড়িয়া আবাসন এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে একই এলাকার ফার্মপাড়া এলাকায় এক ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজীব আলী ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আকরাম হোসেন নামের এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর শরীর তল্লাশি করে তাঁর কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় বেগমপুর ফাঁড়ির পুলিশ বাদী হয়ে আটক হওয়া আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। পরে উদ্ধার হওয়া মাদকদ্রব্যসহ আটক আসামিকে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটক আসামিকে আজ আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছে থানার পুলিশ।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান