মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ছিনতাই মামলায় মহিবুল আটক

  • আপলোড তারিখঃ ০৬-১০-২০১৯ ইং
আলমডাঙ্গায় ছিনতাই মামলায় মহিবুল আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মোটরসাইকেল ও টাকা ছিনতাই মামলায় মহিবুল ইসলাম (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া মহিবুল ইসলাম উপজেলার নবীছদ্দীনের ছেলে। গতকাল শনিবার সন্ধ্যায় আলমডাঙ্গা থানার পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙ্গা গ্রামের রমজান মালিতার ছেলে সোহরাব হোসেন ওরফে ছোট বাবু কয়েক দিন আগে মোটরসাইকেলযোগে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদে গরু কিনতে যাচ্ছিলেন। পথের মধ্যে কেশবপুরের মাঠে পূর্বশত্রুতার জের ধরে মোড়ভাঙ্গা গ্রামের নবীছদ্দীনের ছেলে মহিবুল ইসলাম তাঁকে মারধর করে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নেন। এ ঘটনার পর ভুক্তভোগী ছোট বাবু আলমডাঙ্গা থানায় একটি মামলা করেন। পরে গতকাল শনিবার সন্ধ্যায় আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আশিক অভিযান চালিয়ে অভিযুক্ত মহিবুল ইসলামকে গ্রেপ্তার করেন। আজ তাঁকে জেলহাজতে প্রেরণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান