মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সবজিভর্তি ট্রাকে মিলল ফেনসিডিল!

  • আপলোড তারিখঃ ০৪-১০-২০১৯ ইং
মেহেরপুরে সবজিভর্তি ট্রাকে মিলল ফেনসিডিল!
মেহেরপুর অফিস: মেহেরপুরের মুজিবনগরে সবজিভর্তি ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রাম থেকে সবজিভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২২-৩২২৮) ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার পূর্বে মেহেরপুর ডিবি পুলিশের একটি দল ট্রাকটি আটক করে। এ সময় ট্রাকের ভেতরে থাকা শসা, করলা, লাউ, চিচিঙ্গাভর্তি বস্তাসহ ট্রাকটি মেহেরপুর ডিবির কার্যালয়ে নিয়ে আসা হয়। রাত আটটার দিকে শসার বস্তাগুলি কেটে শসাগুলি বের করলে তার মধ্যে থাকা ১৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল সন্ধ্যা ছয়টার দিকে মুজিবনগর উপজেলার মহাজনপুরে গিয়ে সবজিভর্তি ট্রাকটিকে জব্দ করে মেহেরপুর ডিবির কার্যালয়ে নিয়ে আসে। পরে রাত আটটা পর্যন্ত ট্রাকটি তল্লাশি করে ১৫৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়। ট্রাকের চালক নুর ইসলাম ও হেলপার নিয়াম বিশ্বাসকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান