মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে ছাত্রলীগ নেতার ওপর হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ০৪-১০-২০১৯ ইং
মেহেরপুরে ছাত্রলীগ নেতার ওপর হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুষার ইমরানের ওপর হামলার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সরকারি কলেজের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সহসভাপতি কুদরত-ই খোদা রুবেল, ছাত্রলীগের নেতা দুলাল মাহামুদ, সোভন সরকারসহ সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুষার ইমরানের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা ও সন্ত্রাসী আশিকের নেতৃত্বে হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানান।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান