ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুষার ইমরানের ওপর হামলার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সরকারি কলেজের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সহসভাপতি কুদরত-ই খোদা রুবেল, ছাত্রলীগের নেতা দুলাল মাহামুদ, সোভন সরকারসহ সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুষার ইমরানের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা ও সন্ত্রাসী আশিকের নেতৃত্বে হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানান।
