মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গৃহবধূ ও কলেজছাত্রের মৃত্যু : আহত ২

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০১৯ ইং
গৃহবধূ ও কলেজছাত্রের মৃত্যু : আহত ২
চুয়াডাঙ্গার ও ঝিনাইদহে পৃথকস্থানে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা ও ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলার পোতাহাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূ ও স্কুলছাত্র নিহত হয়েছে। এদিকে, একই দিন আলমডাঙ্গার উপজেলার বড় গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে দাদি ও নাতি আহত হয়েছে। আলমডাঙ্গা: আলমডাঙ্গার বড় গাংনীতে বিদ্যুতস্পৃষ্টে দাদি ও নাতি গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যরা তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। আহত দাদি ও নাতি আলমডাঙ্গা উপজেলার বড় গাংনী ইউনিয়নের বড় গাংনী গ্রামের মাস্টার পাড়ার রহমানের স্ত্রী রুপভান বেগম (৫৫) ও তাঁর নাতি রুবেল হোসেন (১৪)। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় বাড়িতে বৈদ্যুতিক পাখার-সংযোগ মেরামতের কাজ চলছিল। এ সময় পানি ভর্তি কলস নিয়ে ঘরে উঠছিলেন রুভবান বেগম। ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হন রুপভান বেগম। রুপভান বেগমকে বাঁচাতে ছুটে এলে নাতি রুবেলও বিদ্যুতায়িত হয়। এ সময় পরিবারের সদস্যরা বৈদ্যুতিক মেইন সংযোগ বন্ধ করে দ্রুত তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতলের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস আহত দাদি ও নাতিকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখেন। কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গায় গোসল করতে গিয়ে টিউবওয়েলের সঙ্গে লাগানো বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আরামডাঙ্গা গ্রামের মান্দার আলীর স্ত্রী দুই সন্তানের জননী জাহিমা (৫৫)। ডাকবাংলা: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলার পোতাহাটি গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে অন্তু কর্মকার (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় পোতাহাটি দুর্গা মন্দিরে পূজা দেখতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত অন্তু ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের পোতাহাটি গ্রামের মৃত উত্তম কর্মকারের একমাত্র ছেলে ও ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পোতাহাটি গ্রামের পূজাম-পে প্রতিমার ছবি তুলতে যায় অন্তু। ছবি তোলা শেষে মন্দির থেকে বের হওয়ার সময় মন্দিরের দরজার সঙ্গে লেগে থাকা বিদ্যুতের তার ছিড়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ডাকবাংলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মকলেছুর রহমান অন্তুর মৃত্যুর খবর নিশ্চিত করেন। এদিকে, একমাত্র সন্তান অন্তুকে হারিয়ে বিধবা মা দিশেহারা হয়ে পড়েছেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান