চুয়াডাঙ্গায় যুবলীগ ও ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা
- আপলোড তারিখঃ
০২-১০-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদক:
৩ অক্টোবর চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের জনসভা সফল করার লক্ষ্যে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জেলা যুবলীগ ও ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু এবং ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের ও সম্পাদক সিরাজুল ইসলাম আসমান। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ৩ অক্টোবর জনসভা সফল করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, নাসির উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. মহ. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদউজ্জামান লিটু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক অ্যাড. তালিম হোসেন, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, সদস্য অ্যাড. বেলাল হোসেন, দেলোয়ার হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক রিপন ম-ল, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম শাহান প্রমুখ।
মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস রাশেদুজ্জামান বাকি, যুবলীগের নেতা সুমন, জাহাঙ্গীর, তালু, বুলবুল, টুটুল, ছাত্রলীগের সাবেক সহসভাপতি রুবাইত বিন আজাদ সুস্থির, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সহসভাপতি শাহাবুল হোসেন, সাবেক ক্রীড়া সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, প্রচার সম্পাদক আব্দুর রহমান, সহসম্পাদক বাপ্পি, স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক রাজু আহমেদ, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, জেলা ছাত্রলীগের নেতা অয়ন, তানভির আহামেদ সোহেল, রাজিব প্রমুখ।
কমেন্ট বক্স