মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইজিবাইকচালককে শ্বাসরোধ করে হত্যা!

  • আপলোড তারিখঃ ০২-১০-২০১৯ ইং
ইজিবাইকচালককে শ্বাসরোধ করে হত্যা!
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় উত্তম ঘোষ (৪৫) নামের এক ইজিবাইকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্বাসরোধ করে হত্যার পর লাশটি ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাশে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নিহত উত্তম ঘোষ ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান ঘোষপাড়ার কানাই ঘোষের ছেলে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, শহরের ভুটিয়ারগাতি এলাকার মহাসড়কের পাশে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে হাসপাতালের মর্গে যেয়ে স্বজনেরা লাশটি শনাক্ত করেন। তিনি বলেন, দুর্বৃত্তরা অন্য কোথাও তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর লাশটি এখানে ফেলে রেখে যায়। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা পুলিশ জানাতে পারেনি। স্বজনদের ধারণা, ইজিবাইক ছিনতাই করতেই দুর্বৃত্তরা তাঁকে হত্যা করতে পারে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান