১/১১-এর মতো ঘটনার পুনরাবৃত্তির সুযোগ নেই
- আপলোড তারিখঃ
০১-১০-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন:
শেখ হাসিনা বলেন, যারা হঠাৎ করে পয়সার জোরে নিচ থেকে অনেক ওপরে যায়, তখন তারা ভাবে ‘মুই কী হনুরে’। সমাজের এই জায়গাটায় একটি আঘাত দেয়ার প্রয়োজন ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তার সঙ্গে বলেছেন, দেশে ১/১১ জাতীয় ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সুযোগ নেই। কারণ, তার সরকার কঠোরভাবে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে। স্থানীয় সময় রোববার রাতে নিউইয়র্ক ত্যাগের আগে সেখানে বাংলাদেশের স্থায়ী মিশনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, 'আমরা আগে থেকেই ব্যবস্থা নিচ্ছি, যাতে ১/১১-এর মতো কোনো ঘটনা দেশে আর ঘটতে না পারে। আমি আপনাদের বলতে পারি, ১/১১-এর মতো কোনো পরিস্থিতির প্রয়োজন নেই।' প্রধানমন্ত্রী বলেন, 'যদি কোনো অন্যায় কিছু হয়, কে করেছে, সেটা দেখা হবে না। এমনকি আমার দলের লোক হলেও আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। শুদ্ধি অভিযান নিজ বাড়ি থেকেই শুরু করা উচিত।' শেখ হাসিনা স্পষ্টভাবে বলেন, বাংলাদেশে আর ১/১১-এর মতো পর্ব হবে না এবং এ জন্য যা যা প্রয়োজন, তা সবই তিনি করবেন বলে জানান। প্রধানমন্ত্রীর ইঙ্গিতের পর গত ১৮ সেপ্টেম্বর থেকে বিভিন্ন ক্রীড়া ক্লাবে র্যাযাবের অভিযানে জুয়া এবং ক্যাসিনো পরিচালনায় সরকার সমর্থক? যুবলীগের নেতাদের সম্পৃক্তার বিষয়টি প্রকাশ্যে আসে।
কমেন্ট বক্স