মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডাক্তারি পরীক্ষায় মিলল ধর্ষণের আলামত!

  • আপলোড তারিখঃ ০১-১০-২০১৯ ইং
ডাক্তারি পরীক্ষায় মিলল ধর্ষণের আলামত!
আলমডাঙ্গার পাইকপাড়ায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার পাইকপাড়ায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় গত শনিবার সকালে ওই স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার মেডিকেল বোর্ড ওই স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষার সব রিপোর্টের ফলাফল প্রদান করে। এ রিপোর্টে ওই স্কুলছাত্রীর ধর্ষণের ঘটনা নিশ্চিত করেছে মেডিকেল বোর্ড। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গাইনি চিকিৎসক ডা. আকলিমা খাতুন জানান, ‘গত শনিবার শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আমরা ডাক্তারি পরীক্ষা করে ওই স্কুলছাত্রী ধর্ষণের বিষয়টি নিশ্চিত হয়েছি।’ চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান মেডিকেল বোর্ড থেকে প্রাপ্ত সব পরীক্ষার ফলাফল সাপেক্ষে ওই স্কুলছাত্রীর শরীরে ধর্ষণের আলামত নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আলমডাঙ্গা উপজেলার ঘোলদাঁড়ি পাইকপাড়া গ্রামের হঠাৎপাড়ার দিনমজুরের মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ফুঁসলিয়ে একটি স্যালোমেশিন ঘরের মধ্যে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে একই এলাকার মারফত আলীর ছেলে আহমদ আলীর বিরুদ্ধে। পরে স্কুলছাত্রী বিষয়টি পরিবারের কাছে জানালে তার পরিবারের সদস্যরা ওই রাতেই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান