মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বাংলাদেশে কারাভোগ শেষে ভারতীয় নাগরিককে হস্তান্তর

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০১৯ ইং
বাংলাদেশে কারাভোগ শেষে ভারতীয় নাগরিককে হস্তান্তর
দর্শনা অফিস: অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশে এক বছর কারাভোগ শেষে খুদ্দু লহড়া (৩২) নামের এক ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার দুপুরে দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে তাঁকে হস্তান্তর করা হয়েছে। খুদ্দু লহড়া ভারতের ঝাঁড়খ- রাজ্যের রাঁচি জেলার গুড়–থানার রাতু গ্রামের মৃত জলালাল লহড়ার ছেলে। বিজিবি সূত্র জানায়, ২০১৮ সালে কুষ্টিয়ার দৌলতপুর বর্ডার দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেন খুদ্দু লহড়া। এরপর বিজিবির হাতে তিনি আটক হন। বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাঁকে এক বছর কারাদ- দেন আদালত। কুষ্টিয়া জেলা কারাগারে কারাভোগ শেষে গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে তাঁকে হস্তান্তর করে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ। এ সময় বাংলাদেশের পক্ষে বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার জামাল হোসেন, ইমিগ্রেশন অফিসার রাশেদুজ্জামান এবং ভারতের পক্ষে বিএসএফের গেদে কোম্পানি কমান্ডার এসি সন্তোষ কুমার ও ইমিগ্রেশন অফিসার এ কে ভাওয়াল উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান