মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার জয়রামপুরে ১ শ গ্রাম গাঁজাসহ দুজন আটক

  • আপলোড তারিখঃ ২৯-০৯-২০১৯ ইং
দামুড়হুদার জয়রামপুরে ১ শ গ্রাম গাঁজাসহ দুজন আটক
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ শ গ্রাম গাঁজাসহ দুজনকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন জয়রামপুর কুটিরপাড়ার মৃত রশিদ সরকারের ছেলে আজাদ (২২) ও এইক পাড়ার মৃত মণ্টু মিয়ার ছেলে মামুন (২২)। গতকাল শনিবার রাত নয়টার দিকে জয়রামপুর কুটিপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়। জানা যায়, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিউদ্দীন ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার জয়রামপুর কুটিরপাড়ায় মাদকবিরোধী অভিযান চালান। এ সময় মৃত রশিদ সরকারের ছেলে আজাদ ও এইক পাড়ার মৃত মণ্টু মিয়ার ছেলে মামুনকে আটক করেন তিনি। পরে তাঁদের দেহ তল্লাশি করে ১ শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানায় তাঁদের বিরোধে মাদক আইনে মামলা হয়েছে। আজ তাঁদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান