মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় চুরি ও মাদক মামলার পাঁচ আসামি আটক

  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০১৯ ইং
আলমডাঙ্গায় চুরি ও মাদক মামলার পাঁচ আসামি আটক
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার পৃথকস্থানে অভিযান চালিয়ে চুরি ও মাদক মামলার পাঁচ আসামিকে আটক করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন আলমডাঙ্গা উপজেলার বটিয়াপাড়া গ্রামের শান্তি মিস্ত্রির ছেলে বারিক (২৫), একই এলাকার নাসির জোয়ার্দ্দারের ছেলে বিপুল জোয়ার্দ্দার, আজিত জোয়ার্দ্দারের ছেলে বাদশা (২২), চিৎলা ইউনিয়নের রুইতনপুর গ্রামের আত্তাব আলীর ছেলে আসান আলী (৩৫) ও কুমারী ইউনিয়নের নওদা দুর্গাপুর গ্রামের রবগুল মোল্লার ছেলে বেল্টু ওরফে পিণ্টু। গতকাল বৃহস্পতিবার সংশ্লিষ্ট মামলায় তাঁদের জেলহাজতে প্রেরণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান