আন্দুলবাড়ীয়ার নিশ্চিন্তপুরে ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার
- আপলোড তারিখঃ
২৬-০৯-২০১৯
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার নিশ্চিন্তপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার বেলা আড়াইটার দিকে শাহাপুর ফাঁড়ি পুলিশ আন্দুলবাড়ীয়া ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের পশ্চিমপাড়া থেকে এ ফেনসিডিল উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের ইব্রাহিম হোসেন ব্যাপারীর ছেলে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ইয়াছিন আলী ব্যাপারী ফেনসিডিল পাচারের উদ্দেশ্যে অভিনব কায়দায় ভূট্টার খড়ি গাঁদার মধ্যে লুকিয়ে রেখেছে, গোপনে এমন সংবাদ পেয়ে শাহাপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এএসআই) ইমামুল হক ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় ভুট্টার খড়ির গাদার মধ্যে থেকে ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় জীবননগর থানার সেকেন্ড অফিসার এসআই নাহিরুল ইসলাম বাদী হয়ে ইয়াছিন আলীকে পলাতক আসামি করে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা করেছেন।
কমেন্ট বক্স