মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে গলায় সুজি আটকে শিশুর করুণ মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০১৯ ইং
গাংনীতে গলায় সুজি আটকে শিশুর করুণ মৃত্যু
গাংনী অফিস: গাংনীতে গলায় সুজি আটকে হুজাইফা নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু হুজাইফা (৮ মাস) ভাটপাড়া গ্রামের আনিসুর রহমানের মেয়ে। স্থানীয় লোকজন জানান, প্রতিদিনের ন্যায় গতকালও মেয়েকে সুজি খাওয়াচ্ছিলেন তার মা। এ সময় হঠাৎ শিশুটির গলায় সুজি আটকে গিয়ে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান