মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার পোলতাডাঙ্গায় গাঁজাসহ দুই মাদকসেবী আটক

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০১৯ ইং
আলমডাঙ্গার পোলতাডাঙ্গায় গাঁজাসহ দুই মাদকসেবী আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার পোলতাডাঙ্গায় গাঁজা সেবনকালে দুই মাদকসেবীকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ১৩ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের আটক করা হয়। জানা গেছে, আলমডাঙ্গার পোলতাডাঙ্গা গ্রামের মৃত মাহাতাব শেখের ছেলে খোকন শেখের (৪৫) বাড়িতে গাঁজার আসর বসানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে দুর্লভপুর ফাঁড়ির পুলিশ ওই বাড়িতে অভিযান চালালে কয়কজন পালিয়ে গেলেও আটক হন খোকন শেখ ও দামুড়হুদা থানার মুক্তারপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে পোলতাডাঙ্গার ঘরজামাই সামাদ আলী (৪৬)। আটকের পর তাঁদের কাছ থেকে ১৩ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। আটক দুজনের নামে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। আজ তাঁদের সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান