মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ফেনসিডিলসহ আবুল বাশার আটক

  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০১৯ ইং
জীবননগরে ফেনসিডিলসহ আবুল বাশার আটক
জীবননগর অফিস: জীবননগরে বিজিবির মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছেন। গতকাল রোববার বেলা ১১টার দিকে তাঁকে আটক করা হয়। জানা যায়, খালিশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ জীবননগর উপজেলার ধোপাখালী বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাদুরমোড় রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় একটি ইজিবাইক, একটি তার কাঁটার সাঁড়াশী, একটি পুরাতন মোবাইল, বাংলাদেশি নগদ ৪৫ টাকা, ৪৮ বোতল ফেনসিডিলসহ মাধবখালী গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে আবুল বাশারকে (৩৫) আটক করা হয়। আটক হওয়া আসামিকে মাদক, অন্যান্য মালামালসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান