মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রোগীদের সেবার মান বাড়ানোর নির্দেশ

  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০১৯ ইং
রোগীদের সেবার মান বাড়ানোর নির্দেশ
মেহেরপুর জেনারেল হাসপাতাল পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর অফিস: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আকস্মিকভাবে মেহেরপুর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে পৌঁছে জরুরি বিভাগ, কাউন্টার, স্টোররুমসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় প্রতিমন্ত্রী হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসক মো. আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, হাসপাতালের সুপার ডা. তাহাজ্জেল হোসেন প্রমুখ এ সময় সেখানে উপস্থিত ছিলেন। হাসপাতাল পরিদর্শনকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন হাসপাতালে ভর্তি রোগীদের সেবার মান বাড়ানোর জন্য কর্মরত ডাক্তারসহ কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান