মেহেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে অনুদানের চেক বিতরণ
- আপলোড তারিখঃ
২৩-০৯-২০১৯
ইং
মেহেরপুর অফিস:
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ২০১৮-১৯ অর্থবছরে প্রাপ্ত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে এককালীন অনুদানের চেক এবং নিউরো ডেভেলপমেন্ট সুরক্ষা কার্যক্রমের আওতায় প্রতিবন্ধীদের মধ্যে চিকিৎসা-সহায়তা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩২টি সাধারণ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে ৩ লাখ ২২ হাজার টাকার চেক বিতরণ করেন। ৩টি রোগী কল্যাণ সমিতিকে ৮ লাখ টাকা, ১টি শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদে ৪ লাখ টাকা, ১টি অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতিকে ১ লাখ ৪৫ হাজার টাকা ও ১৫ জন এনডিডি প্রতিবন্ধীর চিকিৎসা-সহায়তা বাবদ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক মো. আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন ।
কমেন্ট বক্স