মেহেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে অনুদানের চেক বিতরণ

আপলোড তারিখঃ 2019-09-23 ইং
মেহেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে অনুদানের চেক বিতরণ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ২০১৮-১৯ অর্থবছরে প্রাপ্ত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে এককালীন অনুদানের চেক এবং নিউরো ডেভেলপমেন্ট সুরক্ষা কার্যক্রমের আওতায় প্রতিবন্ধীদের মধ্যে চিকিৎসা-সহায়তা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩২টি সাধারণ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে ৩ লাখ ২২ হাজার টাকার চেক বিতরণ করেন। ৩টি রোগী কল্যাণ সমিতিকে ৮ লাখ টাকা, ১টি শহর সমাজ উন্নয়ন প্রকল্প পরিষদে ৪ লাখ টাকা, ১টি অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতিকে ১ লাখ ৪৫ হাজার টাকা ও ১৫ জন এনডিডি প্রতিবন্ধীর চিকিৎসা-সহায়তা বাবদ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক মো. আতাউল গনি, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)