দামুড়হুদায় ৪০৫ বোতল ফেনসিডিলসহ কালাম আটক
- আপলোড তারিখঃ
২২-০৯-২০১৯
ইং
দর্শনা অফিস:
দামুড়হুদা উত্তর চাঁদপুর থেকে ৪০৫ বোতল ফেনসিডিলসহ মুন্সিপুরের কালাম আলী নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬। আটক কালাম দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সর্দারপাড়ার মৃত ফকির মোহাম্মদের ছেলে। গতকালই উদ্ধারকৃত মাদকসহ তাঁকে দামুড়হুদা থানায় সোপার্দ করা হয়েছে।
র্যাব-৬ সূত্র জানায়, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬-এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুল আলম ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি বজলুর রশীদের নেতৃত্বে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের ৩৩ নং কুনিয়া চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে পাকা রাস্তার ওপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার মুন্সিপুর সর্দারপাড়ার মৃত ফকির মোহাম্মদের ছেলে কালাম আলী (৩৫) নামের এক মাদক কারবারির কাছ থেকে ৪০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তার আসামিকে দামুড়হুদা থানায় হস্তান্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
কমেন্ট বক্স