আমার এলাকা, আমার হাতেই হোক পরিষ্কার
- আপলোড তারিখঃ
২২-০৯-২০১৯
ইং
দেশটাকে পরিষ্কার করি দিবস পালন উপলক্ষে চুয়াডাঙ্গায় ভিন্ন আয়োজন
বিশেষ প্রতিবেদক:
সারা দেশের সঙ্গে একযোগে ‘দেশটাকে পরিষ্কার করি দিবস-২০১৯’ পালন করেছে পরিবর্তন চাই, চুয়াডাঙ্গা জেলা ইউনিট। ‘আমার এলাকা, আমার হাতেই হোক পরিষ্কার’ স্লোগানে গতকাল শনিবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান। এ উপলক্ষে সদর হাসপাতাল হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান বলেন, ‘দেশটা আমাদের, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদেরই। কোনো প্রতিষ্ঠান কিংবা সাংগঠনিক শিক্ষা নয়, নিজ নিজ পরিবার এবং সমাজ থেকে সচেতনতা সৃষ্টি করতে হবে।’
সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার্স) আবুল বাশার, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির, জেলা প্রশাসনের সহকারী কমিশনার খাইরুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদিকা মাছুমা আক্তার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি।
এ ছাড়াও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সাবেক সাধারণ সম্পাদক রফিক রহমান, সাংবাদিক জামান আখতার, কামরুজ্জামান সেলিম, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, ছাত্রলীগ নেতা আরেফিন সজিব, তৌফিক এলাহী, ইসতিয়াক সিথুন, রাকিব, সুমন, জাহিদসহ সরকারি কলেজ রোভার স্কাউটস গ্রুপ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক শাহ আলম সনি।
বক্তারা পরিবর্তন চাই-এর ‘সত্য, সুন্দর আর পরিচ্ছন্নতার আন্দোলনে’, এই মূল স্লোগানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। সেই সঙ্গে অঙ্গীকার করেন, ‘আমার এলাকা, আমার হাতেই হোক পরিষ্কার’
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন পরিবর্তন চাই-এর জেলা সমন্বয়ক ও ‘আমরা চুয়াডাঙ্গা’ সেচ্ছাসেবী সংস্থার আহ্বায়ক সাংবাদিক এসএম শাফায়েত এবং পরিবর্তন চাই’র জেলা উপসমন্বয়ক আল মেহেদী হাসান।
পরে অতিথিদের মাধ্যমে চুয়াডাঙ্গা পৌরসভা ও আমরা চুয়াডাঙ্গা’র পক্ষ থেকে ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জন্য ১০০টি ‘ডাস্টবল’ বা গামলা প্রদান করা হয়।
কমেন্ট বক্স