মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রাজনগর কলেজে বখাটেদের হামলায় পরীক্ষা বন্ধ!

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০১৯ ইং
রাজনগর কলেজে বখাটেদের হামলায় পরীক্ষা বন্ধ!
বারাদী প্রতিবেদক: মেহেরপুর সদর উপজেলার রাজনগরের এআরবি কলেজে বহিরাগত যুবকদের হামলায় চলতি দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের প্রি-টেস্ট পরীক্ষা বন্ধ হয়ে গেছে। গতকাল শনিবার সকাল সাড়ে দশটার দিকে আমঝুপির নাননু, পলাশ ও মোমিনের নেতৃত্বে মোটরসাইকেল এবং অবৈধ আগলামনযোগে ২০-২৫ জন উচ্ছৃঙ্খল যুবক কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে এ হামলা চালায়। এ সময় প্রি-টেস্ট পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের অকথ্য ভাষায় গালিগালাজ করে জোরপূর্বক তাদের হল থেকে বের করে পরীক্ষা বন্ধ করে দেয় বখাটেরা। প্রত্যক্ষদর্শীরা জানান, আমঝুপি গ্রামের নাননু, পলাশ ও মোমিনের নেতৃত্বে ২০-২৫ জন বহিরাগত যুবক কলেজে প্রবেশ করে পরীক্ষার্থীদের খাতা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে এবং তাদের ভয়ভীতি দেখিয়ে কলেজ থেকে বের করে দেয়। এ সময় বখাটেরা ছাত্রীদের শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, ‘আমি সঙ্গে সঙ্গে বিষয়টি মেহেরপুর জেলা শিক্ষা অফিসারকে জানাই। তিনি আপাতত পরীক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেছেন। এ ব্যাপারে আগামী মঙ্গলবার গভর্নিং বডির সদস্যদের নিয়ে অভিযুক্তদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ উল্লেখ্য, গত বৃহস্পতিবার একাদশ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় কলেজের পিয়নকে ছুরিকাঘাতে জখমের ঘটনা ঘটে। পরে পিয়ন মাহাবুলকে গুরুতর জখম অবস্থায় মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বর্শিবাড়ীয়া গ্রামের ইউসুফের ছেলে আরোজ আলী, দরবেশপুরের মিয়ারুল ইসলামের ছেলে বিশাল, রাজনগরের আব্দুল মতিনের ছেলে পিয়ালসহ ৮-১০ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের হয়েছে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান