বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন
- আপলোড তারিখঃ
২১-০৯-২০১৯
ইং
ঝিনাইদহ অফিস:
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের আয়োজনে গতকাল শুক্রবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে জেলা বিএনপির নেতাসহ যুবদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. এস এম মশিয়ুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. এম এ মজিদ, যুগ্ম আহ্বায়ক জাহিদুজ্জামান মনা, যুবদলের নেতা আশরাফুল ইসলাম পিণ্টু, জেলা বিএনপির সদস্য আসিফ ইকবাল মাখন, আরিফুল ইসলাম আনন, মনিরুল ইসলাম, নাসের আলম সোহাগ, আবুল বাশার বাশি, মোস্তাক আহমেদ, স্বেচ্ছাসেবক দলের নেতা শফি বিশ্বাস, ছাত্রনেতা মাহবুব আলম মিলু, সায়েদুর রহমান শাহেদ প্রমুখ। বক্তারা, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
কমেন্ট বক্স