মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় পোস্টার ছেড়ার ঘটনা, তিন যুবক আটক

  • আপলোড তারিখঃ ২০-০৯-২০১৯ ইং
দর্শনায় পোস্টার ছেড়ার ঘটনা, তিন যুবক আটক
দর্শনা অফিস: দর্শনায় যুবলীগের কর্মী নঈমুদ্দিন আহম্মেদ পল্টুর হত্যাকারী ও মন্জুরের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সংবলিত পোস্টার ছেড়ার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে তাঁদের আটক করে দামুড়হুদা থানা-পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন দর্শনা শান্তিপাড়ার আব্দুল কুদ্দুসের ছেলে কালু (২৫), আরফান আলীর ছেলে আরিফ (২৫) ও ইসলামবাজারপাড়ার আজগারের ছেলে আকাশ (২৬)। এ বিষয়ে দামুড়হুদা থানার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, পল্টু হত্যায় আসামিদের বিচারের দাবি সংবলিত পোস্টার ছেড়ার অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছে। হত্যাকারীদের সহযোগিতা করার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপার্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান