মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন আহত

  • আপলোড তারিখঃ ২০-০৯-২০১৯ ইং
সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন আহত
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার চোরকোল নামক স্থানে আলমসাধু ও পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে বংকিরা গ্রামের মিলন হোসেন, তাঁর স্ত্রী রিমা খাতুন ও শিশুসন্তান সলেমান গুরুতর আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রুবিনা জানান, মা রিমা খাতুন ও তিন বছরের শিশুসন্তান সলেমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রাত নয়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান