মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ১৮-০৯-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গার শ্মশানপাড়ায় মতিয়ার রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চুয়াডাঙ্গা এলজিইডির তত্ত্বাবধানে ৭৭ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয়ের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, এলজিইডির প্রকৌশলী আসিফুদ্দৌলা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক খোকন, কাউন্সিলর গোলাম মোস্তফা শেখ মাস্তার, মনোয়ার হোসেন মানু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা আক্তার, ম্যানেজিং কমিটির সভাপতি জিনারুল ইসলাম মালিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান