মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শিশুর মুখে বিষ ঢেলে মায়ের আত্মহত্যা চেষ্টা!

  • আপলোড তারিখঃ ১৭-০৯-২০১৯ ইং
শিশুর মুখে বিষ ঢেলে মায়ের আত্মহত্যা চেষ্টা!
প্রতিবেদক, আমঝুপি: মেহেরপুর সদর উপজেলায় এক মা তাঁর শিশুসন্তানের মুখে বিষ ঢেলে নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মা ও শিশু এখন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সোমবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুরের দিকে সবুর আলীর স্ত্রী রুমা পারভীন তাঁর শিশুসন্তান ঋতুকে ওষুধ খাওয়াতে যান। এ সময় ঋতু ওষুধ না খাওয়ায় তাঁকে মারধর করেন ঋতুর মা রুমা পারভীন। এ নিয়ে স্বামী সবুর আলীর সঙ্গে বাগবিত-া হলে ঘরে রাখা বিষ শিশুর মুখে ঢেলে দেন রুমা পারভীন। এরপর তিনিও বিষপান করেন। বিষপানের বিষয়টি জানাজানি হলে মা ও শিশু দুজনকেই উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান