চেকপোস্টের ইয়াবা ভাগাভাগি করে নিল ৫ পুলিশ
- আপলোড তারিখঃ
১৭-০৯-২০১৯
ইং
সমীকরণ প্রতিবেদন:
চেকপোস্টে তল্লাশির সময় এক মোটরসাইকেল আরোহীর শরীর থেকে ৩৫০ পিস ইয়াবা পায়। পরে ইয়াবাগুলো রেখে দিয়ে আরোহীকে পুলিশ ছেড়ে দেয়। ইয়াবাগুলো বিক্রি করে পুলিশ সদস্যরা টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। এ রকম ইয়াবা বিক্রির টাকা ভাগাভাগি করতে গিয়ে রাজধানীর উত্তরায় ১ম আমর্ড পুলিশ ব্যাটালিয়নের ব্যারাক থেকে ৫ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, গুলশানার থানার এএসআই মাসুদ আহমেদ মিয়াজী, ১ম আর্মড পুলিশ ব্যাটালিয়নের কনস্টেবল প্রশান্ত ম-ল, নায়েক মো. জাহাঙ্গীর আলম, কনস্টেবল মো. রনি মোল্লা ও কনস্টেবল মো. শরিফুল ইসলাম। গত রবিবার বিকালে তাদেরকে গ্রেফতারের পর সোমবার আদালতের মাধ্যমে কনস্টেবল প্রশান্ত, এএসআই মাসুদ ও নায়েক জাহাঙ্গীরকে ৩ দিন এবং কনস্টেবল রনি ও শরিফুলকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
কমেন্ট বক্স