মুজিবনগর অফিস: মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জেলা ট্রাক মালিক গ্রুপের পক্ষ থেকে গতকাল শনিবার দুপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংগঠনের সহ-সভাপতি আশরাফুল হকের সভাপতিত্বে মুজিবনগর পর্যটন মোটেল প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল। প্রধান অতিথির বক্তব্যে গোলাম রসুল বলেন, শুরু থেকেই মানুষের কল্যাণে কাজ করে এসেছি । আপনাদের ভালোবাসা ও সহযোতিায় আজ মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, আমি জনগনের চেয়ারম্যান হতে চাই । সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, সাধারণ সম্পাদক এম.এ. খালেক, সহ-সভাপতি মাহবুবুর রহমান মধু, আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে. এম আতাউল হাকিম লাল মিয়া, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী তহমিনা খাতুন, জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, মুজিবনগর উপজেলা সভাপতি কামরুল হাসান চাঁদু। সাফুয়ান আহম্মেদ রুপকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রখেন জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানা,দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারি বকুল, মোনাথালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা, ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি কদর আলী প্রমুখ। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে গোলাম রসুলকে স্বর্ণখচিত কোর্ট পিন, চাদর, ক্রেষ্ট ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করা হয়। পরে জেলা পরিষদের চেয়ারম্যান ও ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে ট্রাক মালিক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সমীকরণ প্রতিবেদন