মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক আহত

  • আপলোড তারিখঃ ১৬-০৯-২০১৯ ইং
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক আহত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির গেটের সঙ্গে ধাক্কা লেগে কাজল (২২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। কাজলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে স্থানান্তর করেন। আহত যুবক চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের গোপালনগর গ্রামের ঈদগাহপাড়ার নূর ইসলামের ছেলে। জানা যায়, গতকাল সকালে চাচার মোটরসাইকেল নিয়ে একটি হাঁসুয়াসহ মাঠের উদ্দেশে যাচ্ছিলেন কাজল। পথের মধ্যে গোপালপুর গ্রামের ভেতর পৌঁছালে মসজিদের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির গেটের সঙ্গে ধাক্কা লাগলে তিনি মাথায় গুরুতর আঘাত পান। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে হাসপাতালের জুনিয়র সার্জারি কনসালট্যান্ট ডা. এহসানুল হক তন্ময় উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। গতকাল দুপুরেই কাজলের পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীর উদ্দেশে রওনা হন।


কমেন্ট বক্স
notebook

মেহেরপুরে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে শিশু অধিকার বিষয়ক প্রচারাভিযান